Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   24-Sep-2025   69

Photo

ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি । 


ঝিনাইদহের ৫ লাখ ৪৪ হাজার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগভুক্ত সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।কর্মশালায় জেলার স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রতিনিধি সদর হাসপাতালের শিশু, গাইনী চিকিৎসক ও এসডিএফের কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামাল বাশার, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক কায়মুন আক্তার মুনা, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রাণী।
 

দিনব্যাপী এই কর্মশালায় দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, গর্ভকালীন মাতৃমৃত্যু ও শিশু অপুষ্টি হ্রাস, সংক্রামক রোগ প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত