Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালিগঞ্জে সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।

২৬ বাংলা টিভি   01-Nov-2025   40

Photo

কালিগঞ্জে সাবেক সংসদ সদস্য মরহুম মসিউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল।


ঝিনাইদহ প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য, সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক হুইপ, ৭১'র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মরহুম মসিউর রহমান-এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ০১.১১.২৫ইং তারিখ শনিবার বিকাল ৪টায় হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। 

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কালিগঞ্জ পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -০৪ আসনের গণমানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব হামিদুল ইসলাম হামিদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু, বিএনপি নেতা জুমারত আলী জুম্মা, এইচ এম আলিম, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা মুস্তাফিজ, জয়নাল উদ্দিন, আব্দুল কুদ্দুস, শাহাবুদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, সাবেক ছাত্রনেতা টিটন লস্কর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের সদস্য সচিব ইয়ানুর রহমান সহ কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বর্ষিয়ান নেতা মরহুম মসিউর রহমানের উন্নয়নের সকল গুণাবলী ও বৈশিষ্ট্য নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত