Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   01-Nov-2025   63

Photo

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।
শনিবার (১ নভেম্বর) র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের হারুন অর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৫২) এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে কফিল উদ্দিন (৪৮)।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গটি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান ওরফে লাবুর (পলাতক) বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ৯৪ দশমিক ২৬০ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঘটনার পর তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত