Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন

২৬ বাংলা টিভি   01-Nov-2025   55

Photo

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে যশোরে মানববন্ধন


স্টাফ রিপোর্টার।।

সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোর  এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সদস্যরা ব্যানার-ফেস্টুন হাতে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাংবাদিক নেতা সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হুসাইন, ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার এক যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার হয়নি, যা গণমাধ্যমের জন্য এক কলঙ্কজনক দৃষ্টান্ত। তারা অবিলম্বে এ হত্যাসহ সব সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান।

এছাড়া বক্তারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অযৌক্তিকভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত পুনর্বহালের আহ্বান জানান।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন যশোরের বিভিন্ন প্রজন্মের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত