Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

২৬ বাংলা টিভি   01-Nov-2025   47

Photo

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।পহেলা নভেম্বর (শনিবার) সকালে এ উপলক্ষে উপজেলা সমবায় অফিস র‌্যালী  ও আলোচনা সভার আয়োজন করে।  সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 

কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবসের বর্ণঢ্য র‌্যালী

পরে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম ,উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা যুব উন্নয়ন অফিসার শরীফ মো: মফিজুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা পল্লী জীবিকায়ন অফিসার জবা খাতুন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ মো: শহিদুল ইসলাম। সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান মিটন, মোবারকগঞ্জ চিনিকল  কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান,শিরিষকাঠ খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

এবার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমিতি হিসেবে মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতি, সিয়াম সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, শাপলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, নলডাঙ্গা মর্জাদ মৎম্যজীবি সমবায় সমিতি এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লি: কে ক্রেস প্রদান করা হয়।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত