Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ উষা আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে শহীদ নুর আলী কলেজ চ্যাম্পিয়ন

২৬ বাংলা টিভি   01-Nov-2025   55

Photo

কালীগঞ্জ উষা আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে শহীদ নুর আলী কলেজ চ্যাম্পিয়ন


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে উষা আন্তঃ কলেজ ফুটবল টুনামেন্টে শহীদ নুর আলী কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্টিত নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে সকাল ১০ টায় পায়রা উড়িয়ে এ টুনামেণ্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উষার উপদেষ্টা ও ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি খেলা শুরুর আগে সকাল ১০ টায় মাঠে উপস্থিত ৪টি দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর শান্তি প্রতীক পায়রা উড়িয়ে টুনামেন্টের উদ্বোধন করেন।। 

ইউনিভার্সিটি ষ্টুডেন্ট উষার আয়োজনে ও উষা কেন্দ্রিয় নির্বাহী সংসদের পরিচালনায় মোট ৪ টি কলেজ ফুটবল দলের অংশগ্রহনে এ টুনামেন্টের সকালে উদ্বোধনী ম্যাচে আনোয়ার মকলেজ কলেজকে ২-০ গোলে হারিয়ে শহীদ নুর আলী কলেজ জয়ী হয়। ২য় ম্যাচে ট্রাইবেকারে ৪-১ গোলের ব্যবধানে আবুবকর মকছেদ আলী কলেজ দলকে হারিয়ে সরকারী এম ইউ কলেজ জয়ী হয়। এরপর বিকাল ৩ টায় অনুষ্টিত ফাইনাল ম্যাচে এমইউ কলেজ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে  নুর আলী কলেজ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী একাদশের আল জাসির ম্যান অব দি টুনামেন্ট বিবেচিত হয়। 

খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, আব্দুর রাজ্জাক, মোমেনুল হক ও মারুফ হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। এ ছাড়াও অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন ও নেপালে সাফ গেমসে ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক প্রাপ্ত আল জাসির নামে কালীগঞ্জের দুই কৃতি সন্তান ক্রীড়াঙ্গনে অবদান রাখায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। 

এছাড়াও প্রাক্তন খেলোয়াড় নুরুল ইসলাম ও আমামুল হক খোকাকে মেডেল প্রদান করা হয়। এ সময়ে মাঠে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী, উষা কেন্দ্রিয় সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল, সাধারন সম্পাদক যোবায়ের আল মাহমুদ, ইবি শাখার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা আশরাফ মন্ডল, সাধন দাদা, মোস্তফা মোর্শেদ তোতা, ক্রীড়া সংগঠক অজিত কুমার ভট্রাচার্য্য, আসাদুজ্জামান মুকুল ও স্থানীয় গনমাধ্যমকর্মী সহ উষার অন্যান্য সদস্যগণ। 


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত