Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

চোরের হামলায় দু-সহোদর গুরুতর আহত

২৬ বাংলা টিভি   31-Oct-2025   82

Photo

চোরের হামলায় দু-সহোদর গুরুতর আহত


স্টাফ রিপোর্টার।। 

যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের গ্রুপ সাঁথিয়াতলা গ্রামে চোরের হামলায় দু' সহোদর গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজ (শুক্রবার) সকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই ঘোপ ছাতিয়ানতলা গ্রামের  আব্দুল মাজেদ মোল্যার পুত্র, কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এবং দলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা (৪২) ও তার বড় ভাই মানসিক প্রতিবন্ধী মাহবুবুর রহমান (৫৫)। 

মাসুদ রানা জানিয়েছেন, আজ সকাল ৭ টার দিকে তিনি জাল নিয়ে ভৈরব নদে মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় একই গ্রামের হাবিবুর রহমানের বাড়ির সামনে পৌছলে হাবিবুর রহমান, জামির হোসেন, ফারুক হোসেন ও আকাশ সহ ৭/৮ জন তার উপরে হামলা চালায়।  তারা শাবল দিয়ে তাকে  মারপিট করলে তিনি আহত হন। পরে তার ভাই মাহবুবুর রহমান তাকে উদ্ধার করতে আসলে তারপর  হামলা চালায়। 

এ হামলায় দু'সহোদর গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

হামলার মাসুদ রানা জানিয়েছেন, ৭/৮ দিন আগে ভৈরব নদে মাছ ধরার জন্য তিনি জাল পেতে রাখেন। হাবিবুর রহমান ওই জাল চুরি করে নিয়ে বাড়িতে আসে। এরপর গত বুধবার তিনি চোর হাবিবুর রহমানের বাড়ি থেকে তার জ্বাল উদ্ধার করেন।  জাল চুরি করার এ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চোর হাবিবুর রহমান সহ তার সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে মাসুদ রানা জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত