Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে নবীণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার

২৬ বাংলা টিভি   23-Sep-2025   49

Photo

কালীগঞ্জে নবীণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার


 হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ। 

মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা " এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবির শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার  (২৩ সেপ্টেম্বর ”২৫) সকালে কালীগঞ্জ সরকারি মাহাতাবউদ্দিন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন ও  বরণের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম ।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ  চিন্ময় বাড়ৈ,কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কালীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ঈশা খান, সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ হুসাইন আহমেদসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। নবীণ বরণ অনুষ্ঠানে বক্তারা , শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। একই সাথে তারা আরও বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই। তাই সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ৪ শত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত