Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   30-Oct-2025   42

Photo

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রাজনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের কুঠিবাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো-ওই গ্রামের প্রবাসী তারা মিয়ার মেয়ে তাসমিম খাতুন (৫) ও সোহেল মীরের ছেলে আরিয়ান (৪)।

রাজনগর গ্রামের কলেজ ছাত্র তানিম আহম্মেদ জানান, দুপুরে ৩ শিশু বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। এদের মধ্যে এক শিশু বাড়িতে ফিরলেও আরিয়ান ও তাসমিম ফেরেনি। পরে পরিবারের লোকজন নদীতে গিয়ে খোজাখুজির এক পর্যায়ে তাদের লাশ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত