Logo
মঙ্গলবার | ২৮ এপ্রিল ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

২৬ বাংলা টিভি   30-Oct-2025   53

Photo

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি


আন্তর্জাতিক ডেস্কঃ

কলকাতায় মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস। বুধবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের কলকাতার কাছেই সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে এই বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।

ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস

কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান, গতকাল বিকেলে তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে কলকাতার নিমতলা মহাশ্মশানে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত