সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
নেত্রকোনায় ৩৪কেজি গাঁজাসহ ২যুবক আটক
২৬ বাংলা টিভি 12-Nov-2026 16
নেত্রকোনায় ৩৪কেজি গাঁজাসহ ২যুবক আটক
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় মাদকসহ ২যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩৪কেজি গাঁজা পেয়ে জব্দ করেন তারা। বৃহস্পতিবার সকালে উপজেলার হরিনগর ফেনারগাতি এলাকায় কেন্দুয়া-আঠারবাড়ি সড়ক থেকে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ মনির উদ্দিন (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজোলার মিরারচর এলাকার মোঃ আখের উদ্দিনের ছেলে মোঃ শাহ্ আলম (৩২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক জানান, কেন্দুয়া- আঠারবাড়ী সড়কে সিএনজিতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিননগর ফেনারগাতি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে ওই সিএনজিতে ৩৪কেজি গাঁজাসহ ২জনকে আটক করা হয়।
news@26banglatv.com