Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ৬ জন আটক/ ওরা অবৈধভাবে ভারতে প্রবেশে চেষ্টা করছিল

২৬ বাংলা টিভি   12-Nov-2026   22

Photo

মহেশপুর সীমান্তে ৬ জন আটক/ ওরা অবৈধভাবে ভারতে প্রবেশে চেষ্টা করছিল


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলো বলে জানিয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার কুরচাই গ্রামের আলম মিয়া (৩৪), কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুরি গ্রামের রোহাত মিয়া (৩১), গাজীপুর সদর থানার ভোগড়া দক্ষিণ গ্রামের শওকত মিয়া (২৪), ফরিদপুরের ভাংগা থানার কাউলীবেড়া গ্রামের সঞ্জয় মন্ডল (৩৬) ও পঞ্চগড়ের আটোয়ারি থানার ফতেহপুর গ্রামের মাসুদ রানা (৩৫)। আটক অন্য একজন নারী। আটক নারীর পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন খোসালপুর বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-৬০/৭৭-আর এলাকায় টহল দেয়। টহল চলাকালে সীমান্তবর্তী সলেমানপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে ৬ জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি।

এদিকে পৃথক এক অভিযানে আসামীবিহীন ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। বিজিবির মাধবখালী বিওপি এ অভিযান চালায়।

মহেশপুর থানার ওসি ইমরান আলম বলেন, সীমান্ত এলাকা থেকে ৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। আটক সকলেই বাংলাদেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলা দায়ের শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত