Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

থানায় অভিযোগ দেয়ার পরও নড়াইলে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ

২৬ বাংলা টিভি   30-Oct-2025   44

Photo

থানায় অভিযোগ দেয়ার পরও নড়াইলে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ


নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আসাদুল খন্দকার। সদর থানার আগদিয়া গ্রামে গত বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

চাঁদা দাবি ও হুমকি: ভুক্তভোগী আসাদুল খন্দকারের দাবি, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে অপরিচিত নম্বর থেকে তার মুঠোফোনে কল আসে। ফোনে তার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকার করলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সন্ত্রাসীরা তার ছেলে-মেয়ের তথ্য দিয়েও হুমকি দেয় বলে তিনি জানান।

এই ঘটনায় আসাদুল খন্দকার পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।থানায় অভিযোগ দায়েরের পরের দিনই, বুধবার (২৯ অক্টোবর) রাতে আসাদুল খন্দকারের বাড়ির উঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর হুমকিদাতারা পুনরায় ফোন করে আসাদুলকে বলে, “তুই বলছিলি যা পারি করতে। দেখছিস পারি কি না?”

ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও, আসাদুল খন্দকার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আসাদুল খন্দকার অভিযোগ করেন, হুমকিদাতাদের মোবাইল নম্বরসহ থানায় অভিযোগ দিয়ে আসার পরও পুলিশ কোনো খোঁজ নেয়নি, কিন্তু সন্ত্রাসীরা ঠিকই বোমা মেরে তাদের কথা রেখেছে। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হযবে , সে ব্যাপারে কোন তথ্য দিতে চাইনি।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত