Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   30-Oct-2025   43

Photo

ঝিনাইদহে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি:
‘স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু’ এ শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা।
বৃহস্পতিবার সকালে শহরের নিউ একাডেমী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। সেসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, নিউ একাডেমীর প্রধান শিক্ষক বদিউজ্জামান, সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে দিনব্যাপী এ মেলায় ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করেন। এসব মডেলের মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের নতুন ধারণা তুলে ধরেন।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত