Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন

২৬ বাংলা টিভি   10-Nov-2026   21

Photo

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন গৃহবধূ জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য আসামিরা জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত জ্যোৎস্না কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে বিচারক এই রায় ঘোষনা করেন।


news@26banglatv.com


Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত