সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলের লোহাগড়ায় ভ্যান চালকের লাশ উদ্ধার
২৬ বাংলা টিভি 10-Nov-2026 23
নড়াইলের লোহাগড়ায় ভ্যান চালকের লাশ উদ্ধার
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে গিরি বেগমের একতলা বিল্ডিং এর ছাদ থেকে আজিবর শেখ নামে একজন ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আজিবর সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা ছাদের উপর লাশ পড়ে থাকতে দেখতে পায় । পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের আত্মীয় স্বজন ও পুলিশ জানায়, আজিবর ভ্যানগাড়ি চালাতেন। বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন।
সোমবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। কিন্তু রাত ১টার দিকে গ্রামের লোকজন মোল্লার মাঠ থেকে আজিবরের ভ্যান উদ্ধার করে। তখনো আজিবর নিখোঁজ ছিলো। বাড়ির লোকজন খোঁজা খুজি করেও রাতে তার সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে মোল্যার মাঠ পাশে গিরি বেগমের একতলা বাড়ির ছাদে হাত বাধা অবস্থায় আজিবরের লাশ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন, তদন্ত চলছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেম এর প্রস্তুতি নেয়া হয়েছে।
news@26banglatv.com