সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, চাঁদা দাবির জেরে বিরোধের দাবি
২৬ বাংলা টিভি 09-Nov-2026 21
কালীগঞ্জে দুবাই প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, চাঁদা দাবির জেরে বিরোধের দাবি
ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের দুলাল মুন্দিয়া গ্রামে মারুফ হোসেন নামে এক দুবাইপ্রবাসী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মারুফ হোসেন, একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। তাঁর অভিযোগ, দেশে থাকাকালে লিটু, সুজন ও সজীব (পিতা: রাজ্জাক) এবং বাপ্পি (পিতা: আমির জদ্দার) তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি দুবাই চলে যান। সম্প্রতি অসুস্থ বাবাকে দেখতে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থানকালে লিটু, সুজন, সজীব ও বাপ্পিসহ অজ্ঞাতনামা ১০-১২ জন তাঁর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
মারুফের দাবি, হামলাকারীদের হাতে হাতুড়ি, চাপাতি ও দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
news@26banglatv.com