Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   30-Oct-2025   45

Photo

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের পা ও গলা বাঁধা লাশ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে ইসাহাক আলী (৭০) নামে এক কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠের ধানক্ষেত থেকে তার হাত-পা ও গলায় দড়ি বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে ঠাকুর খাল নামক স্থানে একটি ধানক্ষেতে ইসাহাক আলীর লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা। পরে তারা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। সকাল ১০টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল।

প্রতিবেশী আব্দুল হাকিম বলেন, ইসাহাক আলী ছিলেন নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় ১৫ বছর আগে তার স্ত্রী মারা গেলে তিনি আর বিয়ে করেননি। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হোক।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘাতকদের শনাক্তে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ঝিনাইদহ সদর থানা পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে পৌঁছেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, জমিজমা নিয়ে দুই সন্তানের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মাঠের ভেতরে ফাঁকা বাড়িতে পুত্রবধূসহ বসবাস করতেন ইসাহাক আলী। পরকীয়া বা অন্য কোনো পারিবারিক কারণেও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তদন্ত করছে পুলিশ।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত