Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এমপির ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

২৬ বাংলা টিভি   08-Nov-2026   23

Photo

নড়াইল প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে এমপির ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা


নড়াইল প্রতিনিধি: নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেককে নড়াইল প্রেসক্লাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর সহধর্মিণী ও সংবর্ধিত অতিথি মোস্তাফিজুর রহমান আলেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে, বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক প্রেসক্লাবের উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যম এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার এক নতুন দিগন্তের উন্মোচন হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত