Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ

২৬ বাংলা টিভি   07-Nov-2026   23

Photo

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ


রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি(৭.১১.২০২৬): চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ শনিবার (৭ নভেম্বর) দুপুরে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্বকবোধক গানের আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এসময় অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করে জেলা বিএনপি।

বিএনপির নেতাকর্মীরা জানান, সকাল থেকে ডিসি সাহিত্য মঞ্চে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান চলছিল। কিন্তু বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে গিয়ে দেখেন ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি নেই। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে ব্যানারে ছবি না থাকায় জেলা প্রশাসকের কাছে জবাব চান তারা। পরে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন নেতাকর্মীরা। এসময় জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব বলেন, শুধু ব্যানারের ছবি দেওয়া হয়নি এমন না, এ অনুষ্ঠান সঞ্চালনা করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিরন উর রশীদ শান্ত। প্রশাসনের এমন বিতর্কিত কর্মকান্ড আমাদেরকে ভাবিয়ে তুলছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি মেনে নেয়া যায় না। আমরা ডিসির কাছে জানতে চেয়েছি সন্তোষজনক উত্তর পাইনি। তাই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছি। 

এ ব্যাপারটি নিয়ে দুঃখপ্রকাশ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, অনুষ্ঠানের জন্য নির্ধারিত বাজেট নেই। এ জন্য ছবি সাজানোর ইচ্ছা থাকলেও পারিনি। এছাড়া প্রধানমন্ত্রীও ছবি ব্যবহারে নিরুৎসাহিত করেন। তবে বিষয়টি ভুল হয়ে গেছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত