Logo
শনিবার | ৭ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে রাতের আঁধারে পেট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

২৬ বাংলা টিভি   07-Nov-2026   17

Photo

পঞ্চগড়ে রাতের আঁধারে পেট্রোল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামে এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। 

অভিযোগে ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তিনি বাড়িতে না থাকার সুযোগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় ঘরের জানালা দিয়ে পেট্টল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তার এক সময়ে ব্যবসায়ীক পার্টনার রেজাউল করিম।  তিনি একই এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক টের পাওয়ায় প্রাণরক্ষা হলেও ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ কিছু জিনিসপত্র আগুনে পুড়ে যায়। তাদের চিৎকারে  বাড়ির অন্য লোকজন ও প্রতিবেশিরা এসে ঘরে থাকা লোকজনকে উদ্ধার  করেন এবং আগুন নেভাতে সক্ষম হন।  সকালে বাড়ি ফিরে এই দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ব্যবসায়ী।  

এদিকে, খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছে ব্যবসায়ী ইসলামুল হক। 

ভুক্তভোগী ইসলামুল হক বলেন, আর একটু হলে আমার স্ত্রী মেয়েসহ আমার পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যেতো।  রেজাউল ও তার সহযোগীকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছে অনেকে। আমি তার কাছে ব্যবসার ১১ লাখ পাবো।  লোকসান দেখিয়ে সেই টাকা আর দিচ্ছে না রেজাউল৷ টাকার চাপ দেয়ায় সে আমাকে হুমকি ধামকি দিতো।  আমাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য সে ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আমি এর বিচার চাই। 

সাতমেরা ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এটা জঘন্য কাজ। আজ পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে যেতো।  যারা এমনটি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

তবে অভিযোগ অস্বীকার করেছেন রেজাউল করিম।  তিনি বলেন ইসলামুল আমার কাছে জমির বায়না হিসেবে ১০ লাখ টাকা নেয়। পরে আমাকে জমি না দিয়ে অন্য মানুষকে জমি বিক্রি করে দেয়। আমি আমার টাকা ফেরত চাওয়ায় সে অগ্নিকান্ডের নাটক সাজিয়েছে। তার কাছে বহু মানুষ টাকা পায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত