Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

৭ নভেম্বরের মধ্য দিয়ে জাতি নতুন পথের দিশা পেয়েছিল: রিজভী

২৬ বাংলা টিভি   07-Nov-2026   22

Photo

৭ নভেম্বরের মধ্য দিয়ে জাতি নতুন পথের দিশা পেয়েছিল: রিজভী


নিউজ ডেস্ক: ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের মাধ্যমে মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর নিজেদের মধ্যে সংঘাত ও রক্তপাতের ঘটনায় দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়। অনিশ্চয়তা ও অন্ধকারে ঢেকে যায় পুরো দেশ।

তিনি বলেন, সে সময় মানুষের প্রত্যাশা ছিল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র ফিরে পাওয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ২৩ নভেম্বর জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এতে স্বাধীনভাবে বিকশিত হওয়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হয়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশ চরম অরাজকতা ও অনিশ্চয়তার মুখে পড়ে।

রিজভী বলেন, ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি আবার নতুন করে পথের দিশা খুঁজে পায়।

জিয়াউর রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনে এগিয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়। একই সঙ্গে দেশের মানুষ ফিরে পায় বহুদলীয় গণতন্ত্র।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত