সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উদ্যোগে ২৫ জন অসহায় ব্যক্তিকে আড়াই লাখ টাকা সহায়তা
২৬ বাংলা টিভি 07-Nov-2026 29
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উদ্যোগে ২৫ জন অসহায় ব্যক্তিকে আড়াই লাখ টাকা সহায়তা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিবের পক্ষ থেকে অসহায়, গৃহহীন, অসচ্ছল ও অসুস্থ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জের কলাহাটা রোডে অবস্থিত সংসদ সদস্যের কার্যালয়ে এ অর্থ ও চেক বিতরণ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
news@26banglatv.com