সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে ২ দিনব্যাপী জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প উদ্বোধন
২৬ বাংলা টিভি 06-Nov-2026 19
নড়াইলে ২ দিনব্যাপী জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প উদ্বোধন
নড়াইল প্রতিনিধি: নড়াইলে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকা বাইচ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে নড়াইলের এগারোখানের গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে এবং আলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান ,পরিচালক (বাণিজ্যিক) মো. গনীউল আজম,জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক,সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী,নড়াইল কণ্ঠ’র সম্পাদক কাজী হাফিজুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দিনব্যাপী এই উৎসবের অংশ হিসেবে আগামীকাল ৭ নভেম্বর মূল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া উৎসবে প্রতিদিন থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প,সংগীত পরিবেশনা,নৃত্য ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং বিশেষ অথিতি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও নারী ক্ষমতায়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
news@26banglatv.com