সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৬ বাংলা টিভি 06-Nov-2026 20
ঝিনাইদহে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত ম/র/দেহ উ/দ্ধা/র করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে মর/দে/হ/টি উদ্ধার করা হয়।
নিহত ওয়াদুদ শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি শহরের নতুন বাজার এলাকায় ভাতের হোটেলের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শহরের নতুন বাজার এলাকার ছাগল হাঁটার একটি চৌরি (চারদিক খোলা) ঘরে এক ব্যক্তির ম/র/দে/হ ঝুলতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে ম/র/দে/হটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি এখনই নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃ/ত্যু/র প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি
news@26banglatv.com