সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, জামায়াত শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
২৬ বাংলা টিভি 05-Nov-2026 16
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, জামায়াত শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদান এবং জামাত শিবিরের দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে নেত্রকোনায়
প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের মোক্তারপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধ সংসদের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী ও বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদান এবং জামাত শিবিরের দেশ বিরোধী চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মুক্তিযোদ্ধার লাশটি কবর থেকে তুলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবী জানান। তারা স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের সম্প্রতি দেশ বিরোধী ষড়যন্ত্র সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
news@26banglatv.com