Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি মামলা দায়ের

২৬ বাংলা টিভি   29-Oct-2025   52

Photo

ঝিনাইদহে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানি মামলা দায়ের


তারেক মাহমুদ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জ্বল মুসল্লি (৩০)। উজ্জল মুসল্লি উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত সাহাৎ মুসল্লির ছেলে। অভিযোগটি করেছেন ওই শিক্ষার্থীর বাবা একই গ্রামের সুভাষ চন্দ্র বসু।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ অক্টোবর বিকালে ভিকটিম মেয়েটি প্রতিদিনের ন্যায় স্কুল ও প্রাইভেট শেষে নিজ বাড়ীতে ফেরার উদ্দেশ্যে কোলাবাজার থেকে ব্যাটারী চালিত ভ্যানে ওঠে। একই ভ্যানে ওঠে আসামী উজ্জল মুসল্লি। পথিমধ্যে পারখালকুলা গ্রামের শিব মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছাইলে উজ্জল তার বুকসহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। সেসময় আমার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামী উজ্জ্বল চলে যায়। যাওয়ার সময় ভিকটিমকে হুমকি দিয়ে বলে যে, এ বিষয়ে কাউকে কিছু বলাবলি করলে তার পরিবারের সদস্যদের খুন করে ফেলবো।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনার পরের দিন ভিকটিমের বাবা থানায় উজ্জলকে আসামি করে মামলা দায়ের করেন। তবে, ঘটনাটি জানাজানি হওয়ায় আসামি আত্মগোপনে চলে গেছে। বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ইতোমধ্যে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত