Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা দাফনে বাধার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন

২৬ বাংলা টিভি   05-Nov-2026   19

Photo

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা দাফনে বাধার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন


ঝিনাইদহ প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন-কাফনে একাত্তরের ঘাতক-দালালদের বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে শৈলকুপা কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘটনার প্রতিবাদ জানান। 

এ সময় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বাড়ি পিরোজপুর সদর উপজেলার ৫ নং শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে।

তিনি ২৪ অক্টোবর ২০২৬ মারা যান এবং রাষ্ট্রীয় মর্যাদাবিহীন তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত