Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার, মাদক মামলায় একজনের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   04-Nov-2026   17

Photo

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার, মাদক মামলায় একজনের কারাদণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় এক ব্যক্তিকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রত্না বেগম (স্বামী হাসান কালু) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার আড়পাড়া নদীপাড়া এলাকার বাসিন্দা। এএসআই (নিঃ) এসএম সোহাগ সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, একই দিন কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তির ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়া যায়। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. টুটুল হোসেন (৩৮)। তিনি কালীগঞ্জ উপজেলার শিবনগর খালপাড়া এলাকার মৃত ইসরাইল হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬/২১ অনুযায়ী তাঁকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত