Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ফেনসিডিল পাচারের দায়ে ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

২৬ বাংলা টিভি   04-Nov-2026   14

Photo

সিরাজগঞ্জে ফেনসিডিল পাচারের দায়ে ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি :  এক দশকেরও বেশি সময় আগে ট্রাকে করে ফেনসিডিল পাচারের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। এ মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক আবু খান শাহীন কনক।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে রাসেল মিয়া (৩২) এবং একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩০)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে পুলিশ। এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ট্রাকটি তল্লাশি করে ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় ট্রাকের চালক রাসেল মিয়া ও হেলপার আনোয়ার হোসেনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে চলা বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও পর্যালোচনা শেষে প্রায় ১৩ বছর পর আদালত দুই আসামির বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত