সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে ছড়িয়ে পড়েছে মাদকের ভয়াল থাবা/ডোপ টেস্টে পজিটিভ ৪ জনের কারাদণ্ড
২৬ বাংলা টিভি 04-Nov-2026 12
কালীগঞ্জে ছড়িয়ে পড়েছে মাদকের ভয়াল থাবা/ডোপ টেস্টে পজিটিভ ৪ জনের কারাদণ্ড
০৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে আটককৃত ০৪ (চার) জন আসামীদেরকে ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে সকল আসামীগণকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীর তালিকা ও সাজার বিবরণ:
১। মোঃ জাফর আলী (৪০), পিতা-মৃত খোরশেদ আলী, সাং-দামোদরপুর, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারা অনুযায়ী ০৮ (আট) মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
২। মোঃ হাসিবুল ইসলাম (২৮), পিতা-মোঃ শাহজাহান মন্ডল, সাং-পার খির্দ্দা, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারা অনুযায়ী ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
৩। মোঃ জুবায়ের আলম রিফাত (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-বিষ্ণুপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২১ ধারা অনুযায়ী ০৪ (চার) মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
৪। মোঃ ইয়াছিন আরাফাত (১৯), পিতা-আজিজুর রহমান, সাং-মিধাপুকুর, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারা অনুযায়ী ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড ও ১০০০/- (এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
news@26banglatv.com