Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   03-Nov-2026   8

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বোরকা পরা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


স্টাফ রিপোটার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেত থেকে প্রায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পেপুলবাড়িয়া গ্রামের আগাড়ের মাঠ এলাকার ইসমাইলের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল গণি খেদের জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।  ওই নারী ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় ‘ধুড়’ (দালাল বা সহায়তাকারী) হিসেবে এসেছিলেন কি না তা পরিচয় সনাক্ত হওয়ার পর জানা যাবে।

এ বিষয়ে কুসুমপুর বিজিবির নায়েব সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বোরকা পরিহিত অজ্ঞাত মহিলার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তার একটি কানের কিছু অংশ ক্ষত ছিল। তবে তিনি কবে মারা গেছেন, তা এখনই বলা যাচ্ছে না। যেহেতু এটি পুলিশ কেস এবং স্থানটি ভারত সীমান্ত থেকে দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, তাই এ বিষয়ে মহেশপুর থানা পুলিশ বিস্তারিত ভালো বলতে পারবে।"

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, অজ্ঞাত এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য কাজ করছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে সীমান্তবর্তী এলাকার ধানক্ষেতে এমন রহস্যজনকভাবে বোরকা পরা মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর পরিচয় কী এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয়রা।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত