Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   03-Nov-2026   15

Photo

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত


বেনাপোল প্রতিনিধি : আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি ও বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে এক সীমান্ত  বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত  বৈঠক অনুষ্ঠিত

যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তরের পরিচালক অপারেশন লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত  বৈঠক অনুষ্ঠিত

বডার গার্ড বাংলাদেশ বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও ভারতের বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর আইজি এই বৈঠকের নেতৃত্ব দেন।

বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি এবং ভারতের বিএসএফ ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং,আইপিএস, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। 

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত  বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সকল সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে অত্যন্ত ফলপ্রসু ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে তাদের বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তসমূহ সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে মর্মে উভয় পক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত