সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের সাবেক ভিপি ও বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক
২৬ বাংলা টিভি 03-Nov-2026 17
কালীগঞ্জের সাবেক ভিপি ও বিএনপি নেতা ইসরাইল হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলে শোক
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইসরাইল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে নেতাকর্মীদের কাছে তিনি পরিচিত ও জনপ্রিয় ছিলেন।
তার মৃত্যুর খবর কালীগঞ্জে পৌঁছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গনেও শোকের আবহ সৃষ্টি হয়।
এদিকে, মোঃ ইসরাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ এবং হামিদুল ইসলাম।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতারা বলেন, মোঃ ইসরাইল হোসেনের মতো একজন নিবেদিতপ্রাণ ও সৎ রাজনীতিবিদের মৃত্যু ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার রাজনৈতিক অবদান ও সাংগঠনিক ভূমিকা নেতাকর্মীদের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
news@26banglatv.com