Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

২৬ বাংলা টিভি   29-Oct-2025   58

Photo

নড়াইলে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মধ্যে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ


নড়াইল প্রতিনিধি:

নড়াইলে চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫,৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ।সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, সূর্য্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদরের ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৫ হাজার ৮শ’ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় জেলা কৃষি বিভাগ।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত