Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা: শফিকুর রহমান

২৬ বাংলা টিভি   02-Nov-2026   9

Photo

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারীরা: শফিকুর রহমান


নিউজ ডেস্ক: পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর আশঙ্কা, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে দেশের পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (০২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শফিকুর রহমান।

পোস্টে তিনি উল্লেখ করেন, পোশাকশিল্পে অস্থিরতা এখনো থামেনি। বিভিন্ন স্থানে ভাঙচুরের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে। তবে কোনো মালিক বা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার আদায় করতে পারবেন না। কোনো শ্রমিক এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলেও বিশ্বাস করেন তিনি।

বিরোধীদলীয় নেতা আরও লিখেছেন, ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

জামায়াত আমির জানান, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা। তবে সেই সম্ভাবনা নষ্ট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ পরিস্থিতিতে মালিক-শ্রমিকসহ পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত