সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মসিউর রহমানের কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ
২৬ বাংলা টিভি 01-Nov-2026 10
মসিউর রহমানের কবর জিয়ারত করতে গিয়ে অঝোরে কাঁদলেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রিয় নেতার কবরের পাশে আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে দেখা যায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট এম এ মজিদকে। তাঁর কান্নায় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেক নেতাকর্মীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।
রোববার (১ নভেম্বর ২০২৬) ঝিনাইদহ জেলা ও হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুম মসিউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট এম এ মজিদ।
মরহুম মসিউর রহমান বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক হুইপ এবং ঝিনাইদহ-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। ঝিনাইদহের উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী ও আসিফ ইকবাল মাখন।
এছাড়া উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুল হক খান, ঝিনাইদহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান লাকী, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবির ও সদস্যসচিব কামরুজ্জামান লিটন।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রবিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম মসিউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
news@26banglatv.com