সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের গণসংযোগ ও মতবিনিময়
২৬ বাংলা টিভি 01-Nov-2026 11
ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের গণসংযোগ ও মতবিনিময়
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার সহ বিভিন্ন এলাকায় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন তিনি। এ সময় এলাকাবাসীর খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এছাড়া ইউনিয়নের অপর দুই সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহাজান আলী ও স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন পিকুল।
বি এম শামিমুল ইসলাম পিকুল কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক এবং ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হোসেনের ছেলে।
গণসংযোগকালে পিকুল বলেন, “আমি একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
news@26banglatv.com