Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   31-Oct-2026   10

Photo

কালীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সোনালী ব্যাংক পিএলসি, কালীগঞ্জ শাখার আয়োজনে এবং উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের নির্দেশনা অনুযায়ী জালনোটের বিস্তার রোধ, জালনোট শনাক্তকরণ এবং আর্থিক লেনদেনে সাধারণ মানুষকে আরও সচেতন করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ঝিনাইদহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুর রহমান ।

এ ছাড়া কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান।

কর্মশালায় স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জালনোটের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, আসল ও জালনোট শনাক্তকরণের বিষয়ে ধারণা প্রদান এবং নিরাপদ আর্থিক লেনদেনে জনগণকে উদ্বুদ্ধ করা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ জালনোট সম্পর্কে আরও সতর্ক হবেন এবং জালনোটের প্রচলন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত