Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

পুলিশের গাড়ির পাশেই নিষিদ্ধ সংগঠন যুবলীগ-ছাত্রলীগের মিছিল, সিরাজগঞ্জে ৪ পুলিশ ক্লোজড

২৬ বাংলা টিভি   30-Oct-2026   23

Photo

পুলিশের গাড়ির পাশেই নিষিদ্ধ সংগঠন যুবলীগ-ছাত্রলীগের মিছিল, সিরাজগঞ্জে ৪ পুলিশ ক্লোজড


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মহাসড়কে পুলিশের গাড়ির পাশেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্ব পালনকারীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
ক্লোজড হওয়া সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল মোরশেদুল ইসলাম ও নাসিমুজ্জামান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের ভ্যানের উপস্থিতি দেখা গেছে। এ অবস্থায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা চার সদস্যকে আপাতত দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকা-হাটিকুমরুল এলাকায় বিক্ষোভ মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রচার করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও মিছিলের ছবি প্রকাশ করা হয়।
এদিকে, মিছিলের ঘটনার পর বুধবার রাতেই সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তদন্তে দায়িত্বে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত