Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে চুরি হওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৩

২৬ বাংলা টিভি   29-Oct-2026   19

Photo

কালীগঞ্জে চুরি হওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ৩


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ৮টি মোবাইল ফোন উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে মাসুদ মন্ডল (৩২), আব্দুল গফুরের ছেলে শাকিল হোসেন (২৫) ও রইস উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার এসআই কৌশিক কুমার সাহা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় চুরির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় দণ্ডবিধির ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা নম্বর-১৬, তারিখ ২৯ অক্টোবর ২০২৬, রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়। সেখানে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


news@26banglatv.com


© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত