Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুর হাসপাতালে সেবার হাল ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

২৬ বাংলা টিভি   29-Oct-2026   8

Photo

কোটচাঁদপুর হাসপাতালে সেবার হাল ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ


নিউজ ডেস্ক: রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানভীর জামান প্রতীক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান এবং কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান । এ ছাড়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, কোনো ধরনের অযথা ভোগান্তির শিকার না হন এবং স্বল্প খরচে মানসম্মত সেবা লাভ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।”

তিনি আরও বলেন, “হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি।”

সভায় হাসপাতালের সেবাব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়, জবাবদিহি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এ ধরনের সভা নিয়মিত আয়োজন ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত