Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ সদর থানার সাবেক প্রভাবশালী ওসি বিপ্লব কুমার নাথ হত্যা

২৬ বাংলা টিভি   29-Oct-2026   15

Photo

ঝিনাইদহ সদর থানার সাবেক প্রভাবশালী ওসি বিপ্লব কুমার নাথ হত্যা


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর থানার সাবেক ওসি বিপ্লব কুমার নাথ কে গ্রেফতার করেছে পুলিশ।  আনা হয়েছে মাগুরা থানায়।

মাগুরা শালিখা থানায় বিএনপি নেতা  মশিউরকে গুলি করে হ/ত্যা করা হলো, সেই মশিউরকেই বিপ্লব কুমার নাথ  করে ছিলো হত্যা মামলার প্রধান আসামি!

চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা থানার সাবেক সেই ভয়ংকর ওসি বিপ্লব কুমার নাথকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় গ্রেফতার হয়েছেন তাঁর সহযোগী হিসেবে উল্লেখিত এসআই ইসমাইলও। 

গ্রেফতারের আগে বিপ্লব কুমার নাথ মোংলা টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।

কেন এই ওসিকে ঘিরে এত আলোচনা? শুনুন সেই ঘটনার বিবরণ।

সময়টা ২০১৫ সাল।

তখন মাগুরা জেলার শালিখা থানার ওসি হিসাবে কর্মরত  ছিলেন বিপ্লব কুমার নাথ। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি বিএনপির একটি মিছিলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে নিহত হন বিএনপি নেতা মশিউর রহমান।

ঘটনার পর ওই রাতেই নিহত মশিউর রহমানকে প্রধান আসামি করে ‘নাশকতা’ ও ‘সরকারি কাজে বাধা’ দেওয়ার অভিযোগে দুটি  পৃথক মামলা দায়ের করে পুলিশের এসআই গৌতম কুমার।

একবার ভাবুন--যিনি পুলিশের গুলিতে নিহত হলেন,

 মামলার প্রধান আসামি করা হলো সেই তাঁকেই!

তার আগে এই বিপ্লব কুমার নাথ এর পরিচয়টা দিয়ে দিয়। বিপ্লব কুমার নাথ ছিলেন যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা যশোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিত কুমার নাথের জামাই।  এই বিপ্লব কুমার নাথ যশোর শহরের বেজপাড়ায় বিশাল সাত তলা বাড়ী করেছেন। 

ঝিনাইদহ সদর থানার ওসি থাকা কালিন সময় জামাত ,বিএনপির নেতা কর্মীদের কনডম,  জিহাদি বই দিয়ে চালান দিতো।

ঝিনাইদহ বিএনপি, জামাত শহরে মিছিল করলে বাড়ি বাড়ি গিয়ে নিরিহ পরিবারের উপর নির্যাতন করতো।

এরপর ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর মশিউর রহমানের বাবা পুলিশের বিরুদ্ধে পাল্টা হ/ত্যা মামলা দায়ের করেন। সেই মামলাতেই গ্রেফতার হয়েছেন সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত