Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের গণসংযোগ ও উঠান বৈঠক

২৬ বাংলা টিভি   29-Oct-2026   22

Photo

ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পিকুলের গণসংযোগ ও উঠান বৈঠক


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক বি এম শামিমুল ইসলাম পিকুল।

বুধবার  (২৭অক্টোবর) সন্ধ্যায়  ইউনিয়নের কালোখালি, মধুপুর, চাঁদ ব্যাগ তারপর  ঘিঘাটি গ্রামে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এ উঠান বৈঠক ও গণ সংযোগ করেন । এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

বি এম শামিমুল ইসলাম পিকুল কালীগঞ্জ উপজেলা বি এন পির প্রতিষ্ঠাতা সভাপতি,সাধারণ সম্পাদক,যুগ্ম-আহবায়ক ও ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আয়নাল হাসান এর ছেলে ।

উঠান বৈঠকে পিকুল বলেন, ‘আমি একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ত্রিলোচনপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণসহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।

উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পিকুল সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত