Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

২৬ বাংলা টিভি   28-Oct-2026   18

Photo

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার একাংশ) আসনের সাবেক চারবারের জাতীয় সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ শহিদুজ্জামান বেল্টুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার (২৮ অক্টোবর)।

২০২৪ সালের ২৮ অক্টোবর সোমবার রাত ১২টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

 মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রবীণ এই রাজনীতিবিদ ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ শহিদুজ্জামান বেল্টু দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে রাজনৈতিক জীবনের নানা কর্মকাণ্ড ও স্মৃতি স্মরণ করছেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকার ১০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া বাস ও অবৈধ পার্কিংয়ে আতঙ্ক

পৌর এলাকায় প্রবেশে নেয় গতিসীমা 

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত