Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

২৬ বাংলা টিভি   28-Oct-2026   19

Photo

বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মসিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবং ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সম্পাদক এম শাহাজাহান আলী ও সহসাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম। এ সময় সদর উপজেলার ১৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, আগামী ১ নভেম্বর রোববার সকাল সাড়ে ৮টায় মরহুম মসিউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হবে। একই দিন সন্ধ্যায় ঝিনাইদহের ঢাকা কমিউনিটি সেন্টারে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত