Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় ডাবল মার্ডার মামলায় ৭ জনের ফাঁসির আদেশ

২৬ বাংলা টিভি   28-Oct-2025   46

Photo

খুলনায় ডাবল মার্ডার মামলায় ৭ জনের ফাঁসির আদেশ


খুলনা প্রতিনিধিঃ

খুলনার দৌলতপুর পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে সাতজনের ফাঁসি ও দুই জনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত মহানগর আদালত-১ এর  বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান,  ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। খালাস পেয়েছেন কুটি ও শামীম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।  মামলার চার্জশিটভুক্ত আসামি নয় জন।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত