Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে অপহরণকারী গ্রেফতার, ভিকটিমকে যশোর থেকে উদ্ধার

২৬ বাংলা টিভি   27-Oct-2026   28

Photo

কোটচাঁদপুরে অপহরণকারী গ্রেফতার, ভিকটিমকে যশোর থেকে উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে অপহরণ মামলার এজাহারনামীয় এক আসামিকে যশোরের বসুন্দিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে মামলার ভিকটিম সুরাইয়া আক্তার সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তানভীর খান (১৯) কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া গ্রামের অহেদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার মামলা নং-১৪, তারিখ ২১ জুলাই ২০২৬, জিআর নং-৭৯/২৬-এর তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে যশোর কোতোয়ালি থানাধীন বসুন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৬)-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি তানভীর খানকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পিসিপিআর যাচাইয়ে তাঁর বিরুদ্ধে পূর্বের কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত