Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেফতার

২৬ বাংলা টিভি   27-Oct-2026   28

Photo

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্য গ্রেফতার


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ সংগঠন  আওয়ামী লীগ ও যুবলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টার  সময়  গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন—কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে মোঃ ইবাদত হোসেন (৩৫)। তিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। অপরজন হলেন কোটচাঁদপুর পৌরসভার রেলস্টেশন দর্গাতলা পাড়া এলাকার মোঃ আশাদুল ইসলামের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)। তিনি কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য।

গ্রেফতারের পর তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।


news@26banglatv.com


Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত