সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জের ত্রিলোচনপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ শাহজাহান আলীর গণসংযোগ
২৬ বাংলা টিভি 26-Oct-2026 13
কালীগঞ্জের ত্রিলোচনপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শেখ শাহজাহান আলীর গণসংযোগ
শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন ত্রিলোচনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহজাহান আলী।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ইউনিয়নের কালোখালী, মধুপুর, সুন্দরপুর ও একতারপুর গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
গণসংযোগকালে শেখ শাহজাহান আলী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার চেষ্টা করছেন বলে জানা গেছে।
এদিকে ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ত্রিলোচনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে।
স্থানীয়দের মতে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা ততই বৃদ্ধি পাবে। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
news@26banglatv.com